সেদিন যদি দিতাম তোমায়
একমুঠো শেফালী বা মাধবীলতার হার
সেদিন থেকেই হয়তো হতো একটা গল্প পাহাড়।

সেদিন যদি কথার ছলে হাঁটতে যেতাম পথে 
 শেওলা মাখা গাঁথান দেখে একটু নির্জন -
তুমি বসতে আমি বসতাম মধ্যে সময় নদী, 
একটিবার বলতে যদি "একটু কাছে এসো-" 
সেদিন থেকেই নতুন একটি পথের জন্ম নিত।

যদি হাতের উপর হাত রাখতাম, 
                                    কাঁধে রাখতে মাথা -
হয়তো কথারা শব্দবিহীন, সঠিক শব্দ খোঁজে ,
যদি একটিবার বলে দিতাম, তুমি কিংবা আমি,
                      "ভালোবাসি" 
একটা জীবন নতুন জীবন পেতো !


Comments