মাঝে মাঝেই ইচ্ছে হয়, চরিত্রহীন হই।
চেনা ছকের বাইরে গিয়ে, বিশ্বায়নের হাওয়ায়
পথ ছেড়ে এদিক-ওদিক—
কী হয়, যদি যাই?
তাই তো আমি কবিতা লিখি।
গাছ, লতা, পাতার ফাঁকে ফাঁকে
ইচ্ছেগুলো গুঁজে দিই হলুদ ফুলের মতো,
কথার পিঠে শব্দ জুড়ে জুড়ে
গোপন ইচ্ছের সোপানগুলো বাঁধি।
কী বা ক্ষতি—
কবিতায় চরিত্রহীন হলাম!

আমার যিনি ‘উনি’,
তার মোটেই ‘না-পসন্দ’।
একটু ওদিক হলেই ভীষণ হুলুস্থুল।
শিখায় ধরে টেনে চোখের নিমেষে-
আমি তখন 
গড্ডালিকায় ভাসতে ভাসতে, 
শুকনো বালিতে 
নিরুত্তাপ হাঁটি!

Comments