রাত্রির অন্ধকার পথ বেয়ে, সে চলেছে একা ! 
ভঙ্গুর পথে ভ্রুক্ষেপ হীন পদক্ষেপ 
একটা চড়াই শেষে অসংখ্য উৎরাই, তাকে যে পৌঁছতে হবে ভোর হবার আগে !

ওদেশে মানুষ, যাদের ঘুমের দেশে বাস
অসংখ্য ললিপপে স্বপ্ন মাখামাখি 
আদম আর ইভের ঠোঁটে নিষিদ্ধ সেই ফল
অন্ধকার ছায়ার মতো বুকে চেপে বসা ।
এদেশে আলো নেই, যা কিছু স্ফটিকে প্রতিবিম্ব 
তাই তাকে যেতে হবে অনেকখানি পথ !

গহীন জঙ্গলে যে গাছ অসূর্যস্পর্শা 
তার বুকে লুকিয়ে বিশল্যকরনী রস ;
একমাত্র সেই রসে কাল ঘুম কাটে !
যারা এখনো ঘাটে বৈতরণী পারের আশায়
তাদের জন্যেও কিছুটা সে আনবে নিশ্চয়,
সে যে রাতের হরকরা, স্বপ্ন ফেরী করে !



Comments