হালকা তুলো মেঘ আর কাশফুল 
আমি ওদের রসায়নটি বুঝতে পারি না।
ঠিক যেমনটি শিশির আর শিউলির
একটি শুকিয়ে যাবার আগেই ভোরের সূর্যালোকে 
অন্যটি খসে পড়ে বৃন্ত থেকে।
এ যেন অনেকটাই হর-পার্বতী !

"বিসর্জনের বাঁশি" শুনেছি সাহিত্যে ছিল 
আজকাল ওখানেও গদীচ্যুত ওরা।
মায়ের বিদায়কালে মাইক, মেয়ে,মদ আর "ফাল" 
কে দেখছে আর কে যে দেখাচ্ছে 
          গুণে শেষ করা ভার ।
ডিজের সাথে ভিজে গলা -
আমার অদ্ভুত লাগে এই বিদায়বেলা ।

মনে মনে এই ভেবে সান্ত্বনা পাই -
সুরের আনন্দ সুরায়; আর অসুরের -
সেতো প্রতিক্ষণ দেখতে পাই চোখে !

Comments