রিক্সাওয়ালার সাথে তর্ক করিস
ধমক দিয়ে সদাই কিনিস বাজার থেকে শাক
সরকারি ওই অফিসগুলোয় ফাইল নাড়িয়ে দেখা 
টেবিল থেকে টেবিলে -
দেখি তুই কেমন বাপের বেটা !

কেউ বৈসরণ ভ্যালীতে কলমা পড়লো তাই
ফেইসবুকের পাতা জুড়ে তীর্যক সব কথা,
ইলেকশনে বসে যেতেই বিষ মাখানো তীর
এসব তোদের নিত্যদিনের অভ্যাস 
কার মেরুদন্ডে কতটা মজ্জা, কার শুধুই ক্ষীর
হাজার লোকের ভীড়ে শুধাও, সবার সবটা জানা
যদি মুরোদ থাকে বুকের আদালত খোল্ -
দেখবি তুই নিজেই প্রথম সারিতে খাঁড়া!

মূর্তি ভেঙে কি বার্তা দিস ?
             আগুন জ্বেলে গাড়িতে? 
দেশ জুড়ে কি সবাই মূর্খ ? 
কলকাঠিটি নাড়ছে কে, কেউ কি জানে না ? 
যদি বাপের বেটা হোস, দেশের জন্য এতই উতলা 
এই মুহূর্ত থেকেই খাঁটি মানুষ হ।

একজন খাঁটি মানুষ ভুল করতে পারে 
              ‌অন্যায় করে না কখনো !

Comments