গান

তোমরা দেখছো নিগো তায়
 নিঠুর কালা নন্দলালা বাঁশরী বাজায়। 
(ক্ষণে খুঁজি বৃন্দাবনে)২ ক্ষণে যমুনায়।

বাঁশী বাজায় নিঠুর কালা তমালের ডালে 
ঘরে ঘরে ব্রজবালা ছুঠিলা সদলে 
(রাই সনে নৃত্যে মাতে)২ শ্যাম চতুরায়।

ভর দুপুর সকাল সন্ধ্যা নিয়ম না মানে 
যখন তখন বাজায় বাঁশী কুঞ্জ বৃন্দাবনে 
(ঘরে আছে ননদ জ্বালা) উঁকি দিয়া চায় ।

বিশুপাগলা জনম কালা খাটো সে তার কানে
দিবা নিশি আঝোর কান্দে শ্যাম দরশনে
 দ্বারে এসে বাজায় বাঁশি 
আহা দ্বারে বাজে শ্যামের বাঁশী -      
                     সে শুনিতে না পায়।

Comments