তুমি তো আমারই ছিলে সূর্যতপা -
তবু তোমাকেই পাশে রেখে
মরীচিকা ভেবে
অন্ধকার অমানিশা রাতে
কতবার পথ হারিয়েছি -
আমি ভুল করেছিলাম।
সব তারা তারা নয়
কিছু তার জলন্ত আগুনের গোলা !
দূর থেকে যে শোভা চোখে শান্তি আনে
ঘরে তাঁরে বেঁধে দিলে
ঘর জ্বলে খাক-
স্বপ্নটা স্বপ্নই ভালো, যদি সত্যি হয় -
ঘরটাই ভেঙ্গে গেল, বলা যায় না।
তুমিতো সূর্য আমার,
আজীবন আলো দিয়ে ঋণী রেখে গেলে -
আজ এই দুঃসময়ে
পাশে থেকো প্লিজ!
Comments
Post a Comment