চলতে চলতে থমকে গেলাম ফুটপাতের ওই কোণে।
একটা শিশু-কুকুরের ছানা- তুলতুলে তার গা- মাথার দুপাশ ভারি সুন্দর, ঝুলন্ত দুই কানে। আমি লোভের বশে কোলে তুলে নিই। ইচ্ছে করে বুকে চেপে একটা চুমু দিই।
পাশের থেকে বললে তুমি, "একটা বিস্কুট দিই?" ---"হঠাৎ? এখন বিস্কুট কোথায় খুঁজে পাবো?" "আছে তো! তোমার জন্য রাখতে হয় সাথে।" আমার জন্যে ? বুকের মধ্যে একটা কাঁটা ফুটে !
সারা দিনটাই ফুট-ফরমাইশে কাটে— বাজার থেকে কুটনো কুটা, পায়ে পায়ে চলা, শেষ বেলাতে অবশ করে শরীর।
লাইট নিভিয়ে গা এলিয়েছি সবে। পাশের থেকে তুমি বললে, "মন খারাপ?" "কাছে এসো, আদর করি, মন ভালো হবে তবে!"
আমার তখন ক্লান্ত শরীর; একটু সোহাগ—যদি চাই না বলি মিথ্যে বলা হয়। আধো চোখে যখন চোখ মিলাই, তোমার চোখে ভিন্ন ভাষার লিপি!
মুহূর্তে চমকে উঠি, ছিটকে সরে যাই— আমায় যেন খুঁজে পাই ফুটপাতের ওই কোণে!
Comments
Post a Comment