চল আমরা, পথ দেখাই
হাতে রেখে হাত, মিলে একসাথ
ভেতরের আগুনে মশালের শিরভাগে
আগুন জ্বালাই ।
আমাদের বুকে ফাটে টর্পেডো
কত কত শিশুদের কলতান
মাঠ ঘাট বন্দরে, কাফে আর 'ছন্তরে'
মাথা তুলে বাঁচবার অধিকার
যারা তিলে তিলে স্বপ্নের জাল বুনে যায়
আমরাই রাত জেগে পাহারা দেবো
আন্ধার পথ তাই -।।
ঝড় এসে যাক না, ভুখা পেট থাক না
পথগুলো এঁকেবেঁকে খাদে নেমে যায়
যারা ভুল বলে দলে দলে ছলে বলে কৌশলে
আগুনের মুখে মুখে ছিপি এঁটে যায়
তারাই একদিন পথে নামবে
জ্বালা আর বঞ্চনায় দুপুরের ঘুমটা ভাঙ্গবে
একদিন জনতার জোয়ারেতে মিলবেই।
ততদিন শীত আর বর্ষায় ভয়হীন হরষায়
এসো জীবনের জয়গান গাইবো
হাত ধর চলো যাই।।
Comments
Post a Comment