লিমেরিক ৫

গঞ্জ পথে খঞ্জ যায় বংশী বাজিয়ে,
পুঞ্জীভূত মেঘরাশি খাটাল সাজিয়ে!
বলছে, “ভায়া, যাচ্ছো কোথা—
পার্টি অফিস? নেতার পোঁতা?”
নতুন হাওয়ায় কিচ্ছুটি নেই, শ্মশান দাঁড়িয়ে!

Comments