এখন শুধু জবাদের পালা ।
বেলি, চামেলী আর শেফালীদের
               দিন ফুরিয়ে গেছে ।
তোমার গন্ধে মোহিত হবে পথিক
তোমাকে কুলিন ভাববে সমাজ
সেইদিন অতীত আজ অনেকদিন।

এখন সময় শুধু জবাদের।
ওদের নিয়ে গান লিখবো 
পূজার থালায় সাজিয়ে দেবো 
আর সময় এলে ওকে পিশেই
নরম করবো ঘাড় । এমন চমৎকার ! 

যূপকাষ্টে মালা হবে কে ? 
হলুদ, নীল, সাদা কিংবা লাল
তাতে কিছু যায় আসে না আমার 
তোমাকে মালা বানিয়ে আমি নন্দলাল 
রক্তে মাংসে ভোগ চড়াবো এবার।

অতঃপর অভিষ্ট সিদ্ধির শেষে 
গন্ধরাজ - অতসী - অপরাজিতা -
জবার সাথে সব রক্তে লাল।
সবশেষে রক্ত -মাংস-ফুল
      ছুঁড়ে ফেলে গঙ্গায়, 
আরও একবার সুখ চুমুক দেব আমি।
তুমি জানবে জবাদের অপঘাতে মৃত্যু নিশ্চিত! য়।  


Comments