একটা গোল পাল্টে দেয়
          একটা দলের ভাগ্য ।
মাঠের পাশে সাজিয়ে রাখা ট্রফি -
একটা গোল পাল্টে দিতে পারে 
একটা খেলোয়াড়ের জীবন !

একটা চাকরি পাল্টে দেয়
         বেঁচে থাকার অর্থ ।
জীবন নিয়ে যত আফিংভেজা স্বপ্ন-
এক মুহূর্তে চিত্রপট পাল্টে যায় 
একটা মাত্র চাকরি !

শুধু একটা ভুল 
পাল্টে দেয় জীবনের ছক।
ঘড়ির কাঁটায় একেকটা মুহূর্ত-
জীবনটাই মীমাংসাহীন অঙ্ক !
প্রতিটি ধাপ, নতুন নতুন ফাঁদ -
শুধু একটা ভুল কেটে দিতে পারে সুর।
তাই, আজ সব থেকেও আমি নিঃস্ব -
        আর তুমি, বাসবদত্তার বর !

Comments