আজ সকালে বাজায জুড়ে ভীষণ হুলুস্থূল
মাছেরা সব মিছিল করে খেলবে নাকি দোল।

পুঁটি মাছের মস্ত সাধ একটা চুমু খায়
ট্যাংরা মাছ ট্যাংরা ভীষণ তড়তড়িয়ে যায় ।

বেগুন যারা গুণহীন, সভায় বসেছে 
ঢ্যাঁড়স গুলোর কাঁধে চেপে ভোটে নেমেছে।

আমের নামে কুৎসা ছড়ায় আপেল আঙুর খিরা 
ভিড়ের চাপে পানিলাউ ফানুস ফেটে চিড়া ।

বাজার জুড়ে উৎসব নাচছে ইঁদুর 'চিকা'
হালখাতাতে পাঁঠা ছাগল দিচ্ছে সিঁদুর টিকা ।

ভাবছো বুঝি বলছি কী সব, আবোল তাবোল আমি 
ওরা যখন 'বক্তৃমে' দেয়, হাসেন অন্তর্যামী !

Comments