সকাল হতেই মুখ ভারি তার 
চোখের কোণে হালকা মুক্তোদানা 
বুকের ভেতর মেঘের গুরু গুরু 
ঠোঁটের কোণে বিশাল কালো ছায়া।

কুৎসিত এক কাক এসে চাঁপা ডালে বসা
ঘন ঘন ঘাড় নাড়িয়ে কিসের বার্তা দেয়
একটা ফুল - ক্রিসেন্থিয়াম, ফোটার কথা ছিল 
ওটাও যেন দিন বোঝে আজ মুসড়ে পড়ে আছে।

আজ সকালটা সকাল নয় 
গোমড়া মুখো বিশ্রী ভয়ঙ্কর 
দুদিন হলো খবর নেই তার 
না দেখা, না টেলিফোনে আদর ।

Comments