এই অবেলায়

তোমার হাতে চা-টি ভারী চমৎকার 
দুধের চা তাতে চিনি নেই 
আমার কিন্তু সুগার নেই, তবু খাই 
তুমি যখন একটু হেসে কাপটি বাড়িয়ে দাও 
আমার কাপটি মন্ত্রবলে তখনই মধুময় !

তোমার হাতে-বোনা সোয়েটারটি অনেক পুরনো 
সেই যেবার সিমলা কুলু মানালি গেছি 
অনেক যত্নে বানিয়ে ছিলে তুমি,
এখন আমার অনেকগুলো, আলমারীটি ঠাসা 
তবু বলি ওইটি আমার সত্যি ছিল খাসা !

এই অবেলায়, অবেলাই তো, শেষবেলাতে দাঁড়িয়ে 
কখন যে কার কী হয় কিছুই জানিনে।
পাশের বাড়ি জানালা জুড়ে যখন তোমায় দেখি 
ইচ্ছে করে এই অবেলায় আবার হাতটি ধরি ।
তুমি তো আর আমার নও, অতীত জীবন 
চাইলেই কি সব পাওয়া যায় বলো ?
যদি তুমি সদয় হও, ইচ্ছে করো, তবেই হয় 
এই অবেলায় না হয় আবার একটা সুযোগ পেলাম !

Comments