আমি না হয় মন্দ ছেলে ছন্দ ছাড়া বাঁধনহারা
বখাটে, প্রেম বুঝি না গোবেট মাথা, জীবন ভরা
তুমি তো আমারই হও -
ধর না হাত শক্ত করে, আদর করে।
আমি তো তোমারই হই, তোমারই হই, তোমারই হই।।
জানো কি রাতের কোণে সঙ্গোপনে স্বপ্নগুলো সজাগ থাকে
ভাঙ্গা ওই পথের বাঁকে নতুন করে মন হেঁটে যায় নিঝুম পথে।
তুমি তো আমারই হও -
ধর না হাত শক্ত করে, আদর করে।
আমি তো তোমারই হই, তোমারই হই, তোমারই হই।।
মন আমার খোলা আকাশ বৃষ্টি ভেজা
খোলে দ্বার সন্ধ্যে থেকে বাসর সাজা
অভিমানী কাঁটায় বিঁধে গোলাপ ফেলে
মিথ্যে হল প্রদীপ জ্বালা
তুমি তো আমারই হও
ধর না হাত শক্ত করে, আদর করে।
আমি তো তোমারই হই, তোমারই হই, তোমারই হই।।
ঠিক আছে কি
Comments
Post a Comment