আজ বহুদিন পর আকাশ হয়েছে লাল ।
দূরের ঝিলে ঝাপসা ঝোপের শেষে
পাহাড় নুইয়ে মাথা, অনন্ত তপস্বী যেন,
ছুঁতে চায় গহন গভীরে তোমার মন-ঠিকানা ।

আমি যুগান্তর শেষে খুঁজে পেলাম 
তোমার চোখে, হারিয়ে যাওয়া একগুচ্ছ চিঠি -
যা লিখিনি কখনো তবু প্রতিটি অক্ষরে
শুধু তোমাকেই ডেকে গেছি !

Comments