এই নবান্নের সন্ধ্যা রাতে
তোমার নাম লিখেছি মাধবীলতার গায় ।
চাঁদের গায়ে মোমের আলো যেমন -
জানি, হারিয়ে যাবে পরশ পাবার আগেই !
সারা বেলায় শূন্যতার শেষে, শপথ নিয়েছি
শতদ্রুতে বাঁধের মত কঠিন --
আমি চিরনবীন, ভালবাসবো দূরের তারার মত ;
জ্বলবো, পুড়বো, যন্ত্রণায় ঝটপট করবো
তবু, স্নিগ্ধ আলোয় পথ দেখাবো তোমায় -
যতবার হারিয়ে যাবে তোমার চলার পথ !
শুধু অনুরোধ, কালের ভুলে হারায় যদি রথ
শূন্য মনোরথ, তোমার কাজল টানা চোখে
আমার জন্য একটিবার, শুধু একটিবার
মুক্তো জন্ম দিও, প্লিজ !
Comments
Post a Comment