তোমার আমার ক্যামিস্ট্রিটা
মরা গাঙে বান—
আমি যদি নদী হই,
তুমি, হড়পা স্রোতের টান।
যখন এলে, ভাসিয়ে দিলে,
অদ্ভুত এক খেলা—
খেয়ালখুশি চলে যেতেই
ফুরায় হট্টমেলা।
তোমার সাথে আমার দেখা
সুখ পাহাড়ের চূড়ায়,
মেঘের ডানায় ছড়িয়ে মন
ভাসতো অচিন ভেলায়।
হঠাৎ করেই কাটল মেঘ,
রৌদ্র ঝিলমিল—
ভালোবাসা ভোঁ-কাট্টা,
দুখুমিয়ার ঝিল।
মেঘ এলে দিন, মন ভারী হয়,
তুমি থাকো পাশে—
দুঃখ আমার বন্ধু বটে,
ভীষণ ভালোবাসে।
Comments
Post a Comment