তুমি নাইতে গেলে ননদিনী ননদাই-এ আসে ।
আমার দিনের ঘুম রাতের হাসি
চোখের জলে ভাসে ।
এক হাতে তার বাঁশের বাঁশি
যখন তখন বাজায় আসি
ধোঁয়ার ছলে কাঁদতে বসি
মন যে ভেলায় ভাসতে ।।
আমি কালো বরণ চপল চরণ, চটুল মনের নারী
যখন দ্বারে এসে দেয় ইশারা মন যে বাঁধতে নারি ।
যখন তখন ডাকতে যে নেই
আমারও কি ঘর বাড়ি নেই
শ্বশুর কুলে মুখ রাখা দায়
চোরা কালায় হাসে ।।
Comments
Post a Comment