কবিতা আমার জন্য নয়

তুই বললি, তাই আবার লিখতে বসেছি।

অন্ধকার অমানিশা রাত, দূর আকাশে
শব্দেরা আলোমালা, যেন আতসবাজি ভাসে।
আমি হাত বাড়িয়ে রাতভর জাগি আর জাগি—
যদি একটি শব্দ ছিটকে এসে
কলম ছুঁয়ে যায়।

যত রাতজাগা পাখি আর জোনাকির সারি
কানে কানে গায় শুধু ঘুম ভাঙানিয়া গান,
আমাকে দূরাশায়—রাত জাগায়—
আমি সেই জাগি আর কেঁদে চোখ ভাসাই।

কবিতা আমার জন্য নয়!

তবু, তুই বললি তাই—
আবার লিখতে বসেছি আজ।

Comments