আজকাল সময়টা কঠিন চলছে ভীষণ
টিঁকে থাকা এই জগতে কঠিন কসরৎ !
স্থিরতা নেই, নেই গভীরতা - সময় নেই পড়ার
অথচ কবিতা পাঠানো চাই, দেদার - নিরন্তর !
যারা কবিতা ফেরি করে বেড়ান
তাদের আবার অহরহ বাচ্চা কবিতা চাই।
যেন কবিতা আর কচি পাঁঠা সমান সুস্বাদু !
ওদের আমি দোষ দেখি না, মূলে বাজার চাহিদা -
আমার জন্য আসলে এই এক অন্তহীন জ্বালা -
"পঞ্চাশ গ্রাম মাংস চাই , সঙ্গে দেবে কিমা !"
কি করে দিই বলুনতো, জীবন ঝালাপালা !
Comments
Post a Comment