প্রথম প্রপোজ

কেউ বলে শূর্পনখা, কেউ বলে আদম বা ইভ
কেউ দিব্যি দাবি করেন এতো পার্বতী -শিব ।
কেউ বলেন ইন্দ্র, অহল্যা প্রেমে 
ঋষি গৌতম সেজেছিলেন শুধু কামনা -তাড়নে ।
কারো মতে বাজে কথা , তিনি হন তারা 
দেবগুরু বৃহস্পতি, তাঁর যিনি জায়া 
অপহরণ করে তারে সোহাগে আদরে 
প্রথম প্রপোজ করেন চন্দ্র দেবতায়ে।

শাস্ত্রে আছে স্বাহা ছিলেন স্বর্গে ললনা 
অপরূপ সুন্দরী গৌর বর্ণা
ভালবেসে অগ্নিকে বলেছিলেন ডেকে 
"তোর রূপে পাগল আমি, ভালবাসি তোকে ।" 
অগ্নি তখন প্রেমে পাগল সপ্ত জায়ার প্রেমে।
নিরুপায় স্বাহা তখন, ঋষি জায়া বেশে 
পুনঃ পুনঃ মিলনে যান নিভৃত কাননে ।
কেউ বলেন তারও আগে অপ্সরা মেনকা
সেই যে বিশ্বামিত্র - শকুন্তলার মা -
স্বর্গ থেকে মর্ত্যে গড়েন প্রেমের বাটিকা ।
প্রথম প্রপোজ হয়তো তিনিই করেন,
কারো মতে তিনিও নন, সত্যবতী - পরাশর দয়িতা !
অথবা ঊষা- অনিরুদ্ধ বা রাম-রাবণ-সীতা !

আমি বলি "পাগলু, মিছে ছিঁড়িস চুল 
গল্পটাই সত্যি শুধু তথ্যটা ভুল ।
পৃথিবীর শুরুতে প্রথম দুটি মানুষ
যার একজন নারী আর অন্যটি পুরুষ 
চোখে কাম, মনে ধাম- তীব্র ভালবাসা 
অকৃত্রিম আকর্ষণ, গায়ে অনন্ত যৌবন 
তখনই প্রথম প্রপোজ করে একজন ।
হোক তিনি নারী বা মন্দ নন্দ ঘোষ 
প্রেমের প্রোপোজে তিনি অনাদি পুরুষ !
 



Comments