গত রাতে হঠাৎ করেই বৃষ্টি হয়েছিল।
যে চাঁদটি লুকিয়েছিল মেঘের আঁচলে
তার সারা গায়ে বহু চেনা গন্ধ,
বুকের ভেতর বেলি ফুলের মালায়
একটা একটা গল্প লুকিয়ে রাখা ।
ইচ্ছে ছিল জীবন ভর স্বপ্ন হয়ে থাকি -
একটা ঝড় - ধুলিস্যাৎ, বৃষ্টি ছিল না ।
কাল রাতে বৃষ্টি হতেই মেঘ কেটেছে রাতের,
সময় খুঁজে উজান পথের পাথর
একটা বৃষ্টি পাল্টে দিল সব -
তাকিয়ে দেখি কিশোর বেলায় আমি !
Comments
Post a Comment