তোমরা যত খুশি নিষেধ করো আমায়
মাঝে মাঝেই এক দুবার নিয়ম ভাঙ্গা চলে ।
দুবেলা চা-ই চাই, এমন কথা নেই
একবেলা কফি, অন্যবেলা 'ফেনি'
হোক না মন্দ কি
ওদেশে ওটা তো মেডিসিনই মানে ।
না হয় মাতাল হয়ে বীচে নৃত্য দিলাম
পরের বৌ যদি হাত ধরে আমার
সেটা আমার অপরাধ নয়,
মাঝে মাঝে মাতাল হয়ে নৃত্য করা ভাল
শরীর মন সুস্থ থাকে শুনেছি।
মাঝে মাঝেই হোটেল গিয়ে রাত কাটানো যায়
যদি চশমা টেনে আড়াল থাকতে পারো।
তোয়াজ যদি 'তরক্কি'-টা দেয়
ক্ষতি কি পায়ের নীচে তালু ঘষে দেওয়ায়।
সিদ্ধি পেতে ইঁদুর হতে হয়
কুঁড়ে কুঁড়ে খাও যেন নজরে না আসে -
এপাড় ভাঙ্গতেই ওপাড় ভাসে চড়ে,
তবে 'ঝাড়ু কিনতে ষোল লক্ষ' এমনটা নয়
তাহলে 'ঝুন্ডা' ভেঙ্গে তুমিই বলির পাঁঠা ।
Comments
Post a Comment